বিনোদন

ইন্ডাস্ট্রিতে নেই কোনও বন্ধু, বাস্তব জীবনে কেমন মানুষ শ্যামৌপ্তি ? মুখ খুললেন গুড্ডি সিরিয়ালের নায়িকা

বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাদের অনুরাগীদের। বাস্তব জীবনে কী করেন, কাদের সঙ্গে মেশেন এসব বিষয় জানতে সবসময়ই আগ্রহী থাকেন ভক্তরা। বর্তমানে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্যামৌপ্তি মুদুলী। দর্শকরা স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের এই নায়িকার সম্পর্কেও ঠিক একইভাবে কৌতুহলী। তবে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদুলীকে শুধু ‘গুড্ডি’ ধারাবাহিকে নয় এর আগে একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে।

তবে এই ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করে অভিনেত্রীকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের কাছে অভিনেত্রী তার নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। ‘গুড্ডি’ ধারাবাহিকে তার অভিনয় দেখে অনেকেই অভিনেত্রীকে ন্যাকা বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে শ্যামৌপ্তি বলেছেন সকলের দৃষ্টিভঙ্গি এক নয়। কারও কাছে যেটা ন্যাকা মনে হচ্ছে সেটা অন্যের কাছে নাও মনে হতে পারে।

ট্রোলিং নিয়ে অভিনেত্রী বলেছেন তিনি ট্রোলিং কখনও গায়ে মাখেন না। অভিনেত্রীর কথায় নেগেটিভ পাবলিসিটিও এক ধরনের পাবলিসিটি। ‘গুড্ডি’ সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, এই ধারাবাহিকে নায়কের মৃত্যু হয়েছে। এই কারণেই দর্শকরা অনুমান করেছিলেন সিরিয়ালটি এবার হয়ত শেষ হয়ে যাবে। তবে এই বিষয়ে অভিনেত্রী বলেছেন বর্তমানে তার কাছে সিরিয়াল বন্ধের কোনও খবর আসেনি। এর পাশাপাশি অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও মুখ খুলেছেন।

শ্যামৌপ্তি জানিয়েছেন তার বই পড়তে ভালো লাগে। ইন্ডাস্ট্রিতে তার সেরকম কোনও বন্ধু-বান্ধব নেই। কর্মসূত্রে যতটুকু কথা বলার ততটুকুই তিনি বলেন সকলের সঙ্গে। অভিনেত্রী এও জানিয়েছেন যে তিনি কখনও কাউকে কাজের জন্য তোষামোদ করেননি। তবুও তিনি একাধিক কাজের সুযোগ পেয়েছেন। তবে অভিনেত্রীকে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, “আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করুন আমি কার সাথে প্রেম করছি।”

Back to top button