দীপার জন্য পাতা মরণ ফাঁদে ফেঁসে গেল সূর্য! ‘অনুরাগের ছোঁয়া’ র আসন্ন পর্বে রয়েছে বড় চমক

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া।ধারাবাহিকের নায়ক -নায়িকা সূর্য ও দীপার জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলছে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সাধু বেশে থাকা তবলার কাছে নাকানি-চোবানি খাওয়ার পর মিশকা ঠিক করে নিয়েছে যে সূর্যকে পাওয়ার জন্য দীপাকে প্রাণে মারার পরিকল্পনা নেয় সে।তাই টাকা দিয়ে মেকানিকের কাছ থেকে গাড়ির নাম্বার প্লেট নিয়ে নিজেই গাড়ি চালিয়ে দিপাকে মেরে ফেলার পরিকল্পনা কষেছে মিশকা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দিপাকে মারার জন্য গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পর্বে মিশকা। দীপা অটো থেকে নামতেই তাকে গাড়ি চাপা দেওয়ার জন্য এগিয়ে আসবে মিশকা । ঠিকতখনই পিছন দিক দিয়ে এসে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দিপাকে বাঁচিয়ে দেবে সূর্য। কিন্তু দীপাকে বাঁচাতে গিয়ে সূর্য নিজের চোট পাবে।

এরপর আশেপাশের লোক জড়ো করে সূর্যকে হাসপাতালে নিয়ে আসবে সে। অন্যদিকে মিশকাও তখনই পড়িমড়ি করে হাসপাতালে এসে কান্নাকাটি শুরু করে দেবে।ঠিক তখনই হাসপাতালে আসবে লাবণ্য আর প্রবীর।এরপর লাবণ্যকে সবটা জানাবে দীপা। যা শুনে লাবণ্য নিজেই মিশকার কাছে কৈফিয়ত চাইবে। কিন্তু মিশকা না জানার ভ্যান করায় ছেলের অ্যাক্সিডেন্টের পিছনে কে আছে তার উত্তর জানতে পুলিশের সাহায্য নেবে লাবণ্য। এখন মিশকার কি হবে তা দেখার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে।







