বিনোদন

এই ক্রিকেটারের প্রেমে পাগল ছিলেন মাধুরী দীক্ষিত! তবুও হয়নি বিয়ে, রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

আটের দশকে ‛অবোধ’ ছবি দিয়ে প্রথম বলিউড সিনেমায় পা রাখেন। তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মনজয় করে নেন অভিনেত্রী। নব্বইয়ের দশকে একেবারে কেরিয়ারের শীর্ষে অবস্থান করতেন অভিনেত্রী মাধুরী। তবে, এ তো গেল তার কেরিয়ারের গল্প।

মাধুরীর লাভ লাইফ নিয়ে কিছু জানেন কি? জানা না থাকলে জেনেনিন, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনেত্রী মন দিয়ে ফেলেছিলেন এক ক্রিকেটারকে। তার নাম অজয় জাদেজা। জানা গিয়েছে, ফিল্ম ফেয়ারের ফটোশুট করতে গিয়ে অজয়ের প্রেমে পরেছিলেন অভিনেত্রী। ফটোশুট করতে এসেই প্রথমে বন্ধুত্ব তৈরি হয়েছিল তাদের মধ্যে, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে বদলে যায়।‌ তবে একটা সময় অভিনেত্রী মাধুরী অজয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি ছিলেন।

অজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস ছিলেন মাধুরী। তবে অজয়ের পরিবার কখনও মেনে নেয়নি মাধুরীকে। আসলে অজয় জন্মে ছিলেন রাজ পরিবারে। আর মাধুরী দীক্ষিত তারকা হলেও তিনি জন্মেছিলেন এক মধ্যবিত্ত পরিবারে। তাই তার সঙ্গে অজয়ের বিয়ে হোক সেটা চাইতেন না পরিবারের সদস্যরা। তবে অন্যদিকে কিছুদিন যেতে না যেতেই জাদেজার কেরিয়ার বিপদের মুখে পড়েছিল। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন অজয়। এই কারণে মাধুরীর পরিবারও চায়নি অজয়ের সঙ্গে তার বিয়ে হোক। তারপর ধীরে ধীরে মাধুরী ও অজয়ের সম্পর্ক ভেঙে যায়।

পরবর্তীতে মাধুরী ১৯৯৯ সালে ডাঃ শ্রীরাম নেনের সঙ্গে বিয়েতে বসেন। তাকে বিয়ে করার পর বেশ কিছু বছর সিনেমার জগত থেকে দূরে সরে গিয়েছিলেন মাধুরী। তারপর আবার বলিউডে কামব্যাক করেন তিনি। বর্তমানে অভিনেত্রীর দুটি সন্তান রয়েছে।

Back to top button