বিনোদন

‘আলতা ফড়িং’-এর অভ্র এবার নতুন ধারাবাহিকে! উৎসাহ নেটপাড়ায়

ছোট পর্দায় জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হলো ফড়িং এবং ব্যাংকবাবুর জুটি।এখানে আলতা ফড়িং ধারাবাহিকে অভ্র (Arnab Banerjee) এবং ফড়িংয়ের (Kheyali Mondal) কথা বলা হচ্ছে।কিন্তু বেশ কিছুদিন আগেই টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকটি যে জনপ্রিয় হয়ে উঠেছিল।

মাঝে নায়ক অভ্রকে ভিলেন বানিয়ে দেওয়া হলে তা মোটেই মেনে নেয়নি দর্শকরা। তার পর ‘আলতা ফড়িং’ ধারাবাহিক থেকে অর্ণবকে সরিয়ে দেওয়া হলে দুঃখপ্রকাশ করেছিল এই ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা।

এবার সকল দর্শকদের খুশি করতে শীঘ্রই টিভির পর্দায় ফিরে আসছে অর্ণব।এক ইউটিউব চ্যানেল থেকে জানানো হয়েছে যে, সান বাংলার নাকি ফিরছেন সকলের প্রিয় অর্ণব বন্দ্যোপাধ্যায়।যদিও এই গুঞ্জন কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রধান সারির চ্যানেল ছেড়ে অন্য সারির চ্যানেলে কাজ করবেন অর্ণব সেটাই এখন দেখার বিষয়।

Back to top button