চায়ের দোকানে মুখ ঢেকে চা পান করছিলেন সুশান্ত, কিন্তু হঠাৎ ক্যামেরা দেখে কি করলেন অভিনেতা?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন মাস পরেও যেন ভাইরাল হচ্ছে অভিনেতার একাধিক ভিডিও।প্রতিদিনই যেন অজানা অচেনা ভিডিও দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। এমনকি সেই ভিডিও গুলি দেখে যেন মনেই হচ্ছে না অভিনেতা আর আমাদের সঙ্গে নেই ।
সম্প্রতি ইনস্টাগ্রামে সুশান্তের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হল একটি ছোটো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শীত কালে ভোরে একটি চায়ের দোকানে বসে সাধারণ মানুষের মতো চা পান করছেন সুশান্ত। মুখ ঢাকা ছিল জ্যাকেটের টুপিতে। কিন্তু সেই সময় হঠাৎই ক্যামেরা দেখতে পেলেন সুশান্ত। কিন্তু ক্যামেরা দেখার পর কি করলেন অভিনেতা?
ভিডিওটিতে দেখা যায়, ক্যামেরা নজরে আসতেই মাথার টুপি নামিয়ে চুল ঠিক করলেন অভিনেতা। এরপর হাসিমুখে ভিক্টরি চিহ্ন দেখিয়ে আবারো মুখ ঢেকে নিলেন সুশান্ত সিং রাজপূত। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
Tujhe kaise pata na chala 💔 #sushantsinghrajput #sushholic #immortalsushant







