বিনোদন

পর্দায় সূর্য, কিন্তু বাস্তব জীবনে মিশকার মনের মানুষ কে? ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতেই শোরগোল নেটপাড়ায়

বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল অনুরাগের ছোঁয়া।এই ধারাবাহিকে খাল নায়িকা চরিত্রে অভিনয় করছে অহনা দত্ত। টলিপাড়ার এই অভিনেত্রী আজ কাল লুকিয়ে লুকিয়ে প্রেমে হাবু-ডু-বু খাচ্ছেন। পর্দায় সূর্যকে পাওয়ার জন্য যতই ষড়যন্ত্র করুন না কেন, বাস্তবে কিন্তু অহনার মনের মানুষ অন্য একজন।

নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য না করলেও তার ইনস্টাগ্রাম শেয়ার করা ফটো দেখে দর্শক মহলে নানা প্রশ্ন উঠছে।

টেলিপাড়ার জোর গুঞ্জন, মিশকার প্রেমিক বন্ধুটি হল ‘মিস্টার ডি’। হ্যাঁ, তার সঙ্গে ছবি পোস্ট করে ‘মিস্টার ডি’ হিসাবেই পরিচয় দেন অভিনেত্রী অহনা। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে সেই ব্যক্তিটির সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মিস্টার ডি-এর সঙ্গে প্রত্যেকটা দিন সেরা”। আর তারপর থেকে জোর শোরগোল নেটদুনিয়ায়।

শুধু তাই নয়, মিশকা থুড়ি সরস্বতী পুজোর দিনও একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন তারা। এছাড়াও মাঝেমধ্যে তাদের এক সাথে দেখা গিয়েছে। মিশকার বাস্তব জীবনে এই মনের মানুষ ‘ডি’ সম্ভবত টেলিপাড়ার কেউ নন। তবে ভক্তদের বিশ্বাস অহনার জীবনে আসল সূর্য হল এই মিস্টার ডি।

Back to top button