মিটমাট হতে চলেছে সব ভুল বোঝাবুঝি! ফের একসাথে থাকবে সূর্য-দীপা, ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব দেখে ভীষণ খুশি ভক্তরা

এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল হল ‛অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য। যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠছে।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, দীপার জন্মদিনের গিফ্ট হিসেবে বছরের প্রথমদিনে দীপার হাতে ডিভোর্সের কাগজ ধরিয়েছে সূর্য। ওদিকে ডিভোর্সের কাগজ দেখে জ্ঞান হারায় দীপা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় সূর্য। আর সেখানে সূর্যই তার চিকিৎসা করে। অবশেষে জ্ঞান ফেরে দীপার। আর তখনই সে তার ডাক্তারবাবুর কাছে কেঁদে বলে তাকে যেন ছেড়ে না যায়। কিন্তু সূর্য ডির্ভোস বাতিলের কোনো সিদ্ধান্তই নেয় না।
অবশেষে পরের দিন কোর্টে হাজির হয় সূর্য-দীপা। মিশকাও হাজির হয় সেখানে। এরপর শুরু হয় কোর্টের শুনানি। তার মাঝে মিশকা বারবার কোর্টের কাজে বাধা দেওয়ায় মিশকাকে কোর্ট রুম থেকে বের করে দেয় বিচারক। এরপর সূর্য বিচারককে সরাসরি জানিয়ে দেয় যে সে দীপাকে ডিভোর্স দিতে চায়।
কিন্তু দীপা সরাসরি বিচারককে জানায় যে, সে ডিভোর্স চায় না। দীপার এই কথা শুনে ভীষণ রেগে যায় সূর্য। এরপর কোর্টের বিচারক জানায় যে ১০ মিনিট পর সে এই কেসের রায় ঘোষণা করবেন। আর ওদিকে এই বিরতির সুযোগ নিয়ে লাবন্য সেন বিচারকের কাছে গিয়ে অনুরোধ করে যে দীপা এবং সূর্যর ডিভোর্স যাতে না হয়। এরপর বিচারক সূর্য ও দীপাকে এক ছাদের তলায় ৬ মাস থাকতে বলেন। ধারাবাহিকের এই পর্ব দেখে ভীষণ খুশি ভক্তরা।







