বিনোদন

সোশ্যাল মিডিয়ায় অভাব-অনটনের কথা লিখে ট্রোলের শিকার সুমিত! নেটিজেনদের পালটা জবাব অভিনেতার

সারা পৃথিবী জুড়ে করোনা আবহের জন্য মাংসকে পড়তে হয়েচেয়ে অর্থসংকটে। করোনার কারণেই মানুষ হারিয়েছে কাজ। যার জেরে ভীষণ অসুবিধায় দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষদের। যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এর প্রভাব পড়েছে । অজর জেরে শিশুশিল্পী থেকে বয়স্ক অভিনেতা ও অভিনেত্রীরা পড়েছেন বিপাকে। দিন কয়েক আগে সাহায্যের আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়।

অভিনেতা সুমিত লিখেছিলেন, যাঁরা মানুষের মনোরঞ্জন করেন তাঁদের মনের খোঁজই কেউ রাখেন না। তাঁর কথায়, ‘আপনাদের মতোই আমাদের রোজগার নেই/ আমাদের পিএফ, পেনশন কিছু নেই! পারলে পাশে থাকুন’।করোনা আবহে বিনোদন জগতের পরিস্থিতি কথা জানাতেই নেটিজেনদের কু-মন্তব্যের শিকার হন অভিনেতা। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, “অরুণাভা দাস ভালো করে পোস্ট তা পরুন ঠিক আছে। মুরখামির একতা সিমা আছে। অমি আমার কথা বোলেছি কি কতো মূর্খ আমার চারপাশে সেটা আমি আমার এ পোস্ট বিভিন্ন ভাইরাল হাওয়া দেখে বুজতে পেরেছি। আবাক লাগছে আমাদের মতো প্রতিষ্ঠা পাওয়া শিল্পী হাতে গোনা। সর্বোচ্চ 200/250 .. যাদের আর সারাজীবন কাজ না করলেও কিছু যায় আসে না। পড়ুন ভালো করে এই পোস্টটা।আমাদের বাইরে কত লোকজন আছে জানেন মঞ্চ,যাত্রা ,লোকসংগীত শিল্পী বাউল,ইত্যাদি ইত্যাদি, সবাই মিলে আমকে খিস্তি করতে শুরু করে দিয়েছে। সালা আবাক লাগছে। এই সম্মান শিল্পী যদি সত্যি কখোনো সমস্যা পড়ি এও হলো মনুষের চেহার !? হতেই পারে কোনো বিপদে জমানো টাকা শেষ হয়ে গেছে তাই বলে খিস্তি করবে !? জানেন কি সিনেমা করলে কত কত টাকা পাওয়া যায় আপনার আইডিয়া আছে!? মানুষ যে কেমন হয়ে গেছে বুঝতে পারছি!”

এমনকি নতুন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অভিনেতা সুমিত গাঙ্গুলী, দুদিন আগে আমার লেখা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যে সকল বন্ধুরা আমার পোস্টে সহমত পোষণ করেছে তাদের সকলকে ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা পোস্টটিকে ব্যঙ্গ করেছেন, হাসির খোরাক করেছেন তাদের সকলকেও ধন্যবাদ! ভাবতে অবাক লাগে আমরা মূর্খের দুনিয়ায় বাস করছি…’। পোস্টে তিনি আ্ররো বলেন, ‘তাঁর এই পোস্ট ব্যক্তিগত নয়। বিনোদন জগতের পরিস্থিতির কথা মাথায় রেখেই।’

 

 

Back to top button