জানা গেলো অন্তিম পর্বের দিনক্ষণ, শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক, মাথায় হাত দর্শকদের

এই সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল। স্টার জলসার একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় স্টার জলসার ভক্তদের মন এখন খুবই খারাপ। এবার বন্ধ হচ্ছে স্টার জলসার ডাবিং ধারাবাহিক ‘রাধা কৃষ্ণ’। সুমেধ মুদগলকর এবং মল্লিকা সিং অভিনীত এই ভক্তিমূলক ধারাবাহিক হিন্দির পাশাপাশি বাংলাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। রাধা এবং কৃষ্ণের অমর প্রেমকাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি।

রাধার সৌন্দর্য সারল্য এবং কৃষ্ণের লীলা এতদিন মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। সিরিয়ালের অন্তিম পর্বের ঝলক প্রকাশ্যে এসেছে। আর এরপর থেকেই মন খারাপ দর্শকদের। বর্তমানে স্টার জলসার এই সিরিয়ালটি রাত ১১.০০টার সময় সম্প্রচারিত হয়। তবে প্রথমে দুপুর ১:৩০ টার সময় সম্প্রচারিত হত এই সিরিয়াল। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণের দেহত্যাগের মধ্য দিয়েই হচ্ছে রাধা কৃষ্ণের অন্তিম যাত্রা।
প্রমোতে কৃষ্ণ রাধাকে বলছেন, ‘নশ্বর শুধু এই শরীর। সেই প্রেমকে বুঝতে পারবে, প্রেমকে লাভ করবে যে হৃদয়ের অন্তরস্থল থেকে দুটো শব্দ উচ্চারণ করবে রাধা, রাধা।’ উল্লেখ্য, স্টার জলসার এই হিন্দি সিরিয়ালের ডাবিং করেছেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক এবং তন্নিষ্ঠা বিশ্বাস। শ্রীকৃষ্ণের কন্ঠ দিয়েছেন ইন্দ্রনীল। তিনি ফেসবুকে রাধা কৃষ্ণের ছবি দিয়ে লেখেন, ‘তুমি সর্বদা আমার সঙ্গে ছিলে তুমি ছাড়া আর কিছুই নেই। তুমি আমার হৃদস্পন্দন আমার চোখের অগোচর হওনি তুমি। তুমি ভালোবাসা, তুমিই সংযোগ, তুমিই লক্ষ্য, তুমিই লক্ষ্য, তুমি আমার অন্তরের সুর।’
সেই সঙ্গে তনিষ্ঠাও লিখেছেন, ‘রাধাকৃষ্ণ সত্যি একটি ব্যতিক্রমী সিরিয়াল.. গুণগতভাবে অনেক এগিয়ে.. রাধার চরিত্রে যে অভিনয় করেছে তার মুড এবং বয়স ম্যাচ করানো ছিল এক চ্যালেঞ্জ কিন্তু সম্পূর্ণ আলাদা একটি টোনে কথা বলা এবং সেটাকে তিনবছর মেইন্টেন করে যাওয়ার মধ্যে শিল্পী হিসেবে এক অদ্ভুত এস্থেটিক আনন্দ পেয়েছি যা বলে বোঝানো যায় না.. যারা যারা এই সিরিয়াল দেখেছেন একদম বিশ্বাস করতেন না যে রাধার ভয়েস আমার কারন আমার ন্যাচারাল ভয়েস তো অন্যরকম.. তখন তাদেরকে ওই ভয়েসে কথা বলে প্রুফ দিতাম, এ এক দারুণ মজার ব্যাপার।’







