বিনোদন

বিয়ের দিনই মুছে গেল সিঁথির সিঁদুর! আসছে ‘অগ্নিপরীক্ষা’, ভাইরাল সিরিয়ালের প্রোমো

চলতি বছরের শুরু থেকেই বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে একের পর এক নতুন ধারাবাহিক দেখে যাচ্ছে।এই নতুন ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘অগ্নিপরীক্ষা’। সদ্য প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের প্রোমো। যা দর্শকদের খুবই ভালো লেগেছে।

গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলার একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে।ইতিমধ্যেই যেমন স্টার জলসার তরফ থেকে আসন্ন ধারাবাহিক ‘তুঁতে’র প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। তেমনই প্রকাশ্যে এসেছে ‘অগ্নিপরীক্ষা’র প্রোমোও।

স্টার জলসা, জি বাংলার পাশাপাশি এখন দর্শকরা কালার্স বাংলা, সান বাংলা, আকাশ আটের ধারাবাহিকগুলিকেও ভালো বাসতে শুরু করেছেন। আকাশ আটেই শুরু হচ্ছে ‘অগ্নিপরীক্ষা’ ধারাবাহিকটি।

আকাশ আটের তরফ থেকে শেয়ার করা প্রোমোয় দেখা যাচ্ছে, ছোটবেলাতেই নায়িকার বিয়ে হয়ে যায়। তবে বিয়ের দিনই মেয়ের বাড়ির একজন এসে বলে বসে, তিনি এই বিয়ে মানেন না এবং তারই সাথে নায়িকার সিঁথির সিঁদুরও মুছে দেয়। এরপর মাঝখানে কেটে যায় বেশ অনেকগুলি বছর। কিন্তু সেদিনের সেই স্মৃতি এখনও নায়িকার মনে রয়ে গেছে।বড় হয়ে সে যখন বিয়ের পিঁড়িতে বসে তখন তাঁর ছোটবেলার সেসব ঘটনা আবার মনে পড়ে যায়। এরপর কী হবে তা জানতে হলে চোখ রাখতে হবে আকাশ আটে।

Back to top button