বিনোদন

বিয়ে না হতেই প্রেগনেন্ট হয়ে গেলেন রাধিকা! ‘এক্কাদোক্কা’ নতুন মোড় দেখে চরম খিল্লি নেটিজেনদের

বরাবরই লীনা গাঙ্গুলীর ধারাবাহিক নিয়ে দর্শকমহলে চর্চা তো চলতেই থাকে।স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এমনই একটি ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’। একসময় এই ধারাবাহিকের নায়ক -নায়িকা পোখরাজ ও রাধিকার জুটি দর্শকদের প্রিয় জুটি ছিল।

পরবর্তীকালে গল্পে নতুন মোড় দেখা যায়। রাধিকা পোখরাজের ডিভোর্সের পরপরই এন্ট্রি হয় নতুন নায়ক ডক্টর অনির্বাণ গুহর । ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন সকলের পরিচিত মুখ অভিনেতা প্রতীক সেন । আর ধারাবাহিকে তার এন্ট্রি হওয়ার পর থেকেই মূলত দু’ভাগে বিভক্ত হয়ে যায় এই ধারাবাহিকের দর্শক।

যার অন্যতম কারণ ধারাবাহিক প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ‘মোহর’ খ্যাত প্রতীক-সোনামণির জুটি। যার ফলে পোখরাজকে বাদ দিয়ে রাধিকা এবং অনির্বাণকে নিয়েই মাতামাতি শুরু করেছে দর্শক।

এরই মধ্যে দেখা যায় পোখরাজের জীবনেও এসেছে নতুন নায়িকা। ইচ্ছার বিরুদ্ধে হলেও ইতিমধ্যে সেই রঞ্জাবতির সাথে বিয়ে করতে বাধ্য হয় পোখরাজ। অন্যদিকে রাধিকার সাথে বিয়ে ঠিক হয়েছে অনির্বানের। এমন সময় ধারাবাহিকের এলো আরও এক নতুন চমক।

এই খবর ছড়াতেই নেটপাড়ায় রীতিমতো ট্রলিং শুরু হয়ে গিয়েছে। দর্শকরা জানতে চাইছেন পোখরাজ নাকি অনির্বাণ রাধিকার সন্তানের বাবা কে? পোখরাজের সাথে ডিভোর্সের পর প্রেগন্যান্ট হওয়ায় প্রশ্ন উঠছে রাধিকার চরিত্র নিয়েও।

Back to top button