অবশেষে পোখরাজকে ভুলে বিয়ের সিদ্ধান্ত নিল রাধিকা! ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে আসছে মহাচমক

লেখিকা লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে বেশ চর্চায় রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’। জনপ্রিয় এই বাংলা সিরিয়ালটি খুব কম সময় দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার এই ধারাবাহিক।
প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও পরে তারা একে অপরকে বিয়ে করে। তবে তাদের সেই সম্পর্ক টেকেনি। ডির্ভোসও হয়ে গিয়েছে তাদের। আর তারপরই এন্ট্রি নিয়েছে ডঃ অনির্বাণ গুহ। প্রথম দিকে অনির্বাণের সঙ্গেও রাধিকার একদমই বোনতো না। কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
যখন পোখরাজ গায়েব হয়ে গিয়েছিল তখন পোখরাজের পরিবার রাধিকার দিকে আঙ্গুল তুলেছিল। এমনকি রাধিকাকে থানায় অবধি টেনে নিয়ে গিয়েছিল। তখন রাধিকার পাশে থাকে ডঃ অনির্বাণ গুহ। সে রাধিকাকে আগলে রাখে। সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, পোখরাজ রঞ্জা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। তবে চাপে পড়ে সে এই বিয়ে করেছে। বর্তমানে পোখরাজ চায় রঞ্জা তাদের হাসপাতালে রিসেপসনিস্ট হিসেবে জয়েন করুক। পাশাপাশি নিজের গ্রাজুয়েশনটাও কমপ্লিট করুক।
পোখরাজ নিজের মুখে জানায় যে, রঞ্জার উপর তার মায়া আছে। সে রঞ্জাকে বন্ধুর চোখে দেখে। ওদিকে রাধিকা বিয়েতে সম্মতি দেয়। সেই খুশিতে গান গাইতে থাকে অনির্বাণ। পিসি ও বাবাকে জানায় সে বিয়ে করতে রাজি। তাহলে কি আগামী দিনে রাধিকা-অনির্বানের বিয়ে হবে? এই প্রশ্নের উত্তর ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে।







