বিনোদন

শরীরচর্চার ভিডিও পোস্ট করে ঝড় তুললেন প্রীতি জিনতা, মুহূর্তে ভাইরাল ভিডিও

শরীর ফিট রাখতে চান না এমন মানুষ নেই বললেই চলে। বিশেষ করে তারকারা । টালিউড থেকে বলিউড সকল তারকাদের দেখা যায় জিম সেন্টারে গিয়ে শরীর চর্চা করতে। আর সেই ভিডিও তারকারা আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। যা খুব সজজেই নজর কাড়ে নেটিজেনদের । ভাইরালও হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তাই তো এবার আরো একটি শরীর চর্চার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

জানা গিয়েছে, এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা শরীর চর্চার ভিডিও পোস্ট করে ভাইরাল হয়েছেন। যেখানে প্রীতিকে দেখা গিয়েছে নিয়ম মেনে জিম করতে । বর্তমানে প্রীতি কিভাবে জিম করেন তার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রীতিকেএকটি টপ ও ট্র্যাক পরে ওয়ার্ড করতে নামতে দেখা গিয়েছে। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। নজর কাড়ে নেটিজেনদের।

প্রসঙ্গত, বলিউডের অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিনতা। তবে তিনি বেশি শাহরুখ খান, সালমান খান, ও সাইফ আলী খানের সঙ্গেই বেশি কাজ করেছেন। কিন্তু আপাতত সিনেমা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী প্রীতি জিনতা।

Back to top button