শ্রাবন্তীর জীবনে নতুন বন্ধু, একে অপরকে জানালেন ভালোবাসার কথা, ভাইরাল নতুন বন্ধুর ছবি

টলিউড তথা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী রায়। এই মুহূর্তে তার ক্যারিয়ার খুব ভালো ভাবে চললেও তার ব্যক্তিগত সম্পর্ক বেশ একটা সুবিধের যাচ্ছে না বলে দীর্ঘদিনের গুঞ্জন। কারণ তিনি বেশ কিছুদিন থেকেই বমি রওশন সিং -এর থেকে আলাদা হয়ে থাকছেন। আর এই বিষয় নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা করেনি কোনো কাদা ছোড়াছুড়ি এমনকি এখনো পর্যন্ত েকে ওপরের বিষয় নিয়ে এখনো কেউ মুখ খোলেননি।
সম্প্রতি সংবাদমাধ্যমের একটি সাক্ষাতকরে শ্রাবন্তী জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। একদিকে তার উপর রয়েছে সঞ্চালনার দায়িত্ব অপরদিকে রয়েছে ওয়েবসিরিজে শুটিং। সব মিলিয়ে তিনি এখন বেশ ব্যস্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্ক নিয়ে ট্রল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ‘ দেখুন, এই সময় কেউ যদি এ ধরনের খবর করে পয়সা পায়, তাহলে পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলবো না। প্লিজ! এই বিষয়ে কিছু জানতে চাইবেন না!
তিনি ওই সাক্ষাৎকারে আরও বলেন ‘ওঠানামা কোন মানুষের জীবনে নেই, বলুন তো! সেলিব্রিটি হলে সেটা নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টা কুরুচিকর হয়ে যায়। এই মানসিকতা শুধু খারাপ নয়, অন্যায়!
আর এবার সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী শেয়ার করলেন তার নতুন বন্ধুর ছবি। আর শ্রাবন্তী নতুন এই বন্ধুর ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন সম্পর্কের টানা পোড়েন যাই থাকুক তিনি থিম থাকার মানুষ নন। তাই ভালোবাসার পাশাপাশি সঠিক বন্ধুও তিনি খুঁজে বেড়ান সবসময়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সার্বন্তি তার বন্ধু সঞ্চারী চক্রবর্তীর সাথে একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিতে ক্যাপশন দিয়েছেন “ফ্রেন্ডশিপ গোল’।জবাবে সঞ্চারিত সেই ছবির নিচে লিখেছেন ‘ লাভ ইউ সুইটহার্ট’।সঞ্চারী ও শ্রাবন্তীর মধ্যে এই মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক দেখে মুগ্ধ ফ্যানেরা।
View this post on Instagram







