দীপা কিংবা লাবণ্য সেন নয়, মিশকাকে ধাক্কা দিয়ে বের করালেন জাজ! ভীষণ খুশি ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তরা

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠছে।
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, সোনার কথা সোনার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় দীপার।এমনকি মিশকার মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছে সে।কিন্তু মিশকাও কম নয়।সূর্যকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি সে। কিন্তু এবার সূর্যকে পাওয়ার ষড়যন্ত্র করতে গিয়েই কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেল সে।
সূর্যকে ডিভোর্স দেওয়ানোর জন্য দিপাকে ভয় দেখায় মিশকা। তার পর একাজে দিপাকে রাজিও করিয়ে ফেলেছিল মিশকা। কিন্তু দীপা পরে নিজের মত বদলে ফেলে। সেই জন্য এখন মিশকা সূর্যকে বোঝাচ্ছে যে দীপা তাঁর থেকে সোনাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকবারের মতো এবারেও প্রিয় বান্ধবীর পাতা ফাঁদে পা দিয়ে ফেলে সূর্য এবং দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায় সে।এতেও থামেনি দীপার বিরুদ্ধে একের পর এক খারাপ কথা বলে সূর্যকে রাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে সে।

তবে এবার মিশকাকে চুপ করানোর জন্য দীপা কিংবা লাবণ্য সেন নয় জাজ নিজেই তাঁকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রথমে মিশকা যেতে না চাইলে জাজ পুলিশকে বলেন তাঁকে বের করে দেওয়ার কথা। তখন মিশকা নিজেই বেরিয়ে যায়।







