বিনোদন

সূর্যকে পেতে তবলার ফাঁদে পা দিল মিশকা, ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে রয়েছে বড় টুইস্ট

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল অনুরাগের ছোঁয়া। নেট দুনিয়ায় এই ধারাবাহিককে নিয়ে বেশ চর্চায় ব্যস্ত নেটিজেনরা। আইপিএলের কারণে সম্প্রতি টিআরপি লিস্টে বাংলার টপার স্থান হারালেও ধারাবাহিক নিয়ে দর্শকদের উৎসাহ বিন্দুমাত্র কমেনি।

মিশকার পর্দা ফাঁস দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে দর্শক। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, কোর্টের আদেশে ইতিমধ্যে এক ছাদের তলায় থাকা শুরু করেছে সূর্য আর দীপা। আর তারপর থেকে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে মিশকার। ধারাবাহিকে সূর্য-দীপার মিলনের সঠিক তারিখ জানা না থাকলেও, ধারাবাহিকের আগের পর্বে যেভাবে দীপা মিশকার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাতে খানিকটা সমস্যার মুখে পড়েছেন সূর্য।

ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন, মিশকাকে উচিত শিক্ষা দেবে তবলা। ধারাবাহিকের পূর্ববর্তী পর্বে আপনারা দেখেছেন, গুরুদেব সেজে তবলা মিশকাকে জানায়, সে যাকে ভালোবাসে তাকে পেতে চাইলে বাড়িতে যজ্ঞ রাখতে হবে।গুরুদেবের কথায় বাড়িতে যজ্ঞ রাখতে রাজি হয় মিশকা। সব মিলে আজকের পর্ব হতে চলেছে খুবই মজাদার।

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)

Back to top button