সারা-জাহ্নবী-আরিয়ানদের বিদ্যার দৌড় কত? জেনেনিন বলি স্টার কিডদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে

বলিউড জগৎ মানেই নাম-যশ খ্যাতি। আর সেলিব্রেটিরা হলেন এই জগতের প্রাণ কেন্দ্র। তবে, তাদের পাশাপাশি তাদের সন্তারাও বেশ জনপ্রিয়। এমনকি তাদের গুণের শেষ নেই। বাবা-মা ও পরিবারের সদস্যদের পদাঙ্ক অনুসরণ করে অনেকেই রূপালি পর্দায় পা রেখেছেন। আজকের এই প্রতিবেদনে স্টার কিডদের শিক্ষাগত যোগ্যতা কতখানি সেই নিয়েই কথা বলবো।
আরিয়ান খান : শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম মেকিং এবং রাইটিংয়ের উপর কোর্স করেছেন তিনি। এছাড়া শাহরুখ পুত্র আরিয়ান ‘স্কুল অফ সিনেমাটিক আর্টস’ থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে স্নাতক।
সুহানা খান : শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে গিয়েছিলেন সুহানা। পরে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ‘টিশস্কুল অফ আর্টস’-এ পড়ালেখা করেছেন।
অনন্যা পান্ডে : স্টুডেন্ট অব দ্য ইয়ার-২ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন অনন্যা পাণ্ডে। তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে। তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
সারা আলী খান : সইফ ও অমৃতার মেয়ে হলেন সারা আলী খান। আতরঙ্গি রে সিনেমা করে বিশেষ পরিচিতি পাওয়া অভিনেত্রী সারা আলি খান মুম্বাইয়ের বেসান্ট মন্টেসরি স্কুলে পড়ালেখা করেছেন। এর পর সাইফকন্যা নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।
ইব্রাহিম আলী খান : সইফ ও অমৃতার দ্বিতীয় সন্তান হলেন ইব্রাহিম। যিনি ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। তার পর তিনি লন্ডনের একটি বোর্ডিং স্কুলে তার শিক্ষা শেষ করেন।
জাহ্নবী কাপুর : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রথম সন্তান হলেন জাহ্নবী কাপুর। তিনিও ‛ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। পরে লস এঞ্জেলেসে লি স্ট্রাসবার্গ থিয়েটার এবং ফিল্ম ইনস্টিটিউটে লেখাপড়া করেন।
খুশি কাপুর : শ্রীদেবীর দ্বিতীয় সন্তান হলেন খুশি। তিনিও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ‛নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি’ থেকে অভিনয়ের কোর্স করেন।
নভ্যা নাভেলি নন্দা : অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা লন্ডনের সেভেনোকস স্কুলে পড়ালেখা করেছেন। তিনি ২০২০ সালে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক করেছেন।







