কৌশানিকে ছেড়ে নিজের থেকে বড় শ্রাবন্তীর প্রেমে মজলেন বনি, মানবে কি সকলে তাদের ‘আজব প্রেমের গল্প’!

টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু কে না তাকে চেনেন। এর আগেও তিন তিন বার বিবাহ করে বিচ্ছেদ হয় তার। বরাবর খবরের শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। এবারে আবার নতুন করে বনি সেনগুপ্তর প্রেমে মজলেন অভিনেত্রী। শুধু তিনিই নন তার সাথে সাথে বনিও আপাতত মজে আছেন শ্রাবন্তীর প্রেমে!
টলিউড অভিনেতা বনি আর শ্রাবন্তীর এটাই হল ‘আজব প্রেমের গল্প’। পরিচালক রাজা চন্দ পরিচালিত বাংলা ছবি ‘আজব প্রেমের গল্প’-এর নায়ক দীপ্ত স্প্লিটজ পার্সোনালিটির অধিকারী। আর সেখানেই বনি প্রথম দেখাতেই তার দিদির বন্ধুর প্রেমে পরে যান । সুলগ্না দীপ্তর থেকে বয়সে পাঁচ বছরের বড়। দীপ্ত-সুলগ্নার অসমবয়সী প্রেম একসময় বদলে দেয় পরিবারের সকলের দৃষ্টিভঙ্গি। আর এখানে এরকমই প্রেমের গল্প নিয়ে তৈরী হয়েছে ‘আজব প্রেমের গল্প’।
শ্রাবন্তী ও বনি সেনগুপ্ত অভিনীত ছবিটি 2019 সালে প্রথম প্রোডাকশন করা হয়েছিল। তারপর এই সিনেমার শ্যুটিং শুরু করা হয়েছিল 2020 সালে। জি বাংলা অরিজিনালস-এর পাঁচ বছর পূর্তি হিসাবে জি বাংলা অরিজিনালস-এ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে সারা দেশ জুড়ে লকডাউন ও তার কারণে বন্ধ সমস্ত কিছুই। আর সেই কারণেই ‘আজব প্রেমের গল্প’ মুক্তি আটকে যায়। আর এবছরে করোনার দ্বিতীয়ত ঢেউয়ে সারা পশ্চিমবঙ্গে লকডাউন চালু হয়ে গিয়েছে। যার কারণে বন্ধ সিনেমা হল। ফলে আগামী জুলাই মাসে টেলিভিশনের পর্দায় জি বাংলা সিনেমাতেই ‘আজব প্রেমের গল্প’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে। করোনার কারণে সমস্ত জায়গাতেই পরে গেছে প্রভাব।
অবশেষে দর্শকদের অপেক্ষার পর মুক্তি পাবে এই সিনেমা। ছোট পর্দায় দেখা যাবে তাদের ‘আজব প্রেমের গল্প’। আগামী ২৫ শে জুলাই অর্থাৎ রবিবার দুপুর ২:৩০ টেলিকাস্ট হবে ‘আজব প্রেমের গল্প’। জি বাংলা ছাড়াও জি ফাইভ অ্যাপে দেখা যাবে শ্রাবন্তী-বনির দুষ্টু মিষ্টি লাভ স্টোরি। এরকম আজব প্রেমের সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানিয়েছেন, আগে বলা হতো স্বামী বা প্রেমিক মেয়েদের থেকে বয়সে বড় হবেন। কিন্তু এখন এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে প্রেমিকা অথবা স্ত্রী তাঁর প্রেমিক বা স্বামীর থেকে বয়সে বড়।







