বিনোদন

অভিনয় জগত ছেড়ে নতুন যাত্রায় পা রাখলেন ‘কন্যাদান’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পিয়া মালাকার

চলতি বছরে বহু ধারাবাহিকেই টিভির পর্দা থেকে সরে যেতে দেখেছে বাংলার ধারাবাহিক প্রেমিকরা। এমনটাই ঘটেছে ‘কন্যাদান’ ধারাবাহিকের ক্ষেত্রেও।এই ধারাবাহিকেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়া মালাকার।সম্ভবত এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখেন তিনি।

তবে প্রথম কাজের পরই আচমকাই অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন অভিনেত্রী। কিন্তু কেন? আসলে অভিনয় ছেড়ে নতুন যাত্রায় পা রেখেছেন প্রিয়া। নিজের নতুন জার্নির কথা নিজেই ইউটিউব চ্যানেলে জানিয়েছেন তিনি।

কন্যাদান ধারাবাহিকটি চলাকালীন অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী আইন নিয়ে পড়াশোনা করেছিলেন।এবার তিনি সেই বিষয়ে ইন্টার্নশিপ শুরু করলেন। নিজের প্রথম দিনের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নিজেই। অভিনেত্রী এই নতুন যাত্রায় শুভ কামনা জানিয়েছেন সকলে।

Back to top button