বিনোদন

‘আমি এই ডিভোর্সে রাজী নই’, মিশকার সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিল দীপা! ‘অনুরাগের ছোঁয়া’ র আসন্ন পর্বে রয়েছে বড় টুইস্ট

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল অনুরাগের ছোঁয়া। প্রতিদিন ধারাবাহিকের নতুন চমক দর্শকদের আরও আকৃষ্ট করে তুলছে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানান, সূর্যের মুখে ডিভোর্সের কথা শুনতেই সেখানেই অসুস্থ হয়ে পড়ে দীপা। তার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরতেই সে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং ডাক্তারবাবু যাতে তাঁকে ছেড়ে না চলে যায় তার জন্য সূর্যকে অনুরোধ জানায় দীপা।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে যে, কোর্টে পৌছায় দীপা। সেখানে দীপা আবার মাথা ঘুরতে থাকলে তাঁকে ছুটে এসে ধরে ফেলে সূর্য।তাকে জল এগিয়ে দিলে দীপা জানায় আমার লাগবে না।আর অন্যদিকে তাদের সমস্ত কথোপকথন মন দিয়ে শুনতে থাকেন বিচারক।

এরপর সূর্য জানায়, দীপা তার মেয়েকে তার থেকে কেড়ে নিচ্ছে তাই সে ডিভোর্স চায়। আর সূর্যের এই কথায় খুব খুশি হয় মিশকা। কিন্তু তার সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দেয় দীপা। বিচারক দীপার কাছে তার মত জানতে চাইলে সে জানিয়ে দেয় যে, সে এই ডিভোর্স রাজী নয়। দীপার মুখে এই কথা শুনেই রেগে ওঠে মিশকা।কোর্টের ভেতর মিশকা বেশি বাড়াবাড়ি করতে থাকলে তাকে সেখান থেকে বার করে দেয় পুলিশ। অন্যদিকে লাবণ্য সেন দীপার হয়ে কোর্টে রায় দেয়। এমনকি বিচারকের সঙ্গে আলাদা ভাবে কথাও বলে লাবণ্য।সূর্য ও দিপাকে একসঙ্গে ছয় মাস থাকার প্ল্যানটা বিচারককে দিয়ে বলাতে চান লাবণ্য সেন।এবার সূর্য-দীপার মিল হওয়ার অপেক্ষায় দর্শক। তার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলির দিকে।

Back to top button