বিনোদন

সংসারে এল ছোট্ট সদস্য, নতুন সংসার শুরু হতেই সুখবর দিলেন অর্ণব-ঈপ্সিতা!

বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি হল অর্ণব ব্যানার্জী এবং ঈপ্সিতা মুখার্জী। জি বাংলার ‘আলো ছায়া’ ধারাবাহিক থেকে তাদের প্রেমের শুরু। মাঝে অবশ্য কিছুদিন তাদের বিচ্ছেদের খবর শুনে ভক্তদের মনখারাপ হয়ে যায়। বর্তমানে অর্ণব-ঈপ্সিতা আবার এক হয়েছেন। গত বছর তাদের আইনি বিয়ে হয়েছে। এখন বাকি সামাজিক বিয়ে।

তবে গত বছরের ডিসেম্বরে তাদের সামাজিক বিয়ে হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে এরপরই ঘটে যায় ছন্দপতন! অবশ্য এখন সেসব মিটে গিয়েছে। আবার আগের মতই একে অপরের সঙ্গে সুখে রয়েছেন অর্ণব-ঈপ্সিতা। তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার পাতায় তারা এক ভিন্নরূপে ধরা দিল।

যেখানে দেখা গেছে, ছুটি কাটাতে গেছেন অর্ণব-ঈপ্সিতা। এরই মাঝে তাদের মাঝখানে এসেছে এক খুদে সদস্য। সম্প্রতি ঈপ্সিতা তাদের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে অর্ণব এবং ঈপ্সিতার ঠিক মাঝখানে বসে রয়েছে একটা সাদা ধবধবে ছোট্ট পার্সিয়ান বেড়াল। দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের সদ্য আনা খুদে সদস্যর দিকে।

তাদের সংসারের নতুন এই সদস্যের নাম চমচম। ঈপ্সিতা এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমাদের পরিবারের নতুন সদস্য।’’ চমচমকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Back to top button