বিনোদন

সিনেমার জগতে পা রেখে বদলে ফেলেছেন নিজের নাম, জেনেনিন বলিউডের এই ১০ তারকার আসল নাম

সিনেমার জগতে এসে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন একাধিক তারকা অভিনেতা ও অভিনেত্রীরা। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছে যারা নিজের নামও বদলে ফেলেছেন। বলিউডের বেশিরভাগ তারকাই নিজের নাম ছেড়ে অন্য নাম নিয়ে সুপারস্টার হয়েছেন। এই প্রতিবেদনে এমন কিছু অভিনেতা ও অভিনেত্রীদের নাম দেওয়া হল যারা সিনেমার দুনিয়ায় পা রেখে নিজের নাম পরিবর্তন করেছেন।

সানি দেওল : অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল। সিনেমার জগতে বাবার মতই সুপারস্টার হতে পেরেছেন সানিও। তবে অভিনেতার আসল নাম কিন্তু সানি দেওল নয়। তার আসল নাম হল অজয় সিং দেওল।

ববি দেওল : ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। সানির মত না হলেও বেশ ভালই জনপ্রিয়তা পান ববি। তিনিও বলিউডে এসে নাম পরিবর্তন করেন। অভিনেতার আসল নাম বিজয় সিং দেওল।

মিঠুন চক্রবর্তী : মিঠুনের আসল নাম কি জানা আছে? সিনেমার জগতে প্রবেশের আগে তিনিও পাল্টে ফেলেছিলেন নিজের নাম। এই অভিনেতার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

অজয় দেবগন : সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ভোলা। অভিনেতার আসল নাম জানেন কী? অজয় দেবগনের আসল নাম বিশাল বিরু দেবগন।

সেইফ আলি খান : বলিউড অভিনেতা সেইফ আলি খানের আসল নাম সাজিদ আলি খান। করিনা কাপুরকে বিয়ে করার সময় অভিনেতার আসল নামটা প্রকাশ্যে আসে।

রেখা : বলিউডের এভারগ্রিন বিউটি কুইন রেখাও তার নাম পরিবর্তন করেই বলিউডে পা রেখেছিলেন। ভানুরেখা গণেশন থেকে হয়ে উঠেছেন রেখা।

শিল্পা শেট্টি : বলিউডের অন্যান্য তারকাদের মত শিল্পা শেট্টিও নিজের নাম বদলে ফেলেছিলেন। অভিনেত্রীর আসল নাম ছিল অশ্বিনী শেট্টি।

প্রীতি জিন্টা : বেশ কয়েক বছর আগে বলিউড থেকে বিদায় নিয়েছেন প্রীতি। সিনেমা ছেড়ে দেওয়ায় দর্শকরা আজও অভিনেত্রীকে মিস করেন। প্রীতির আসল নাম প্রীতম সিং জিন্টা।

অমিতাভ বচ্চন : অভিনেতা অমিতাভ বচ্চনের আসল নাম প্রায় অনেকেরই জানা রয়েছে। বলিউডে পা রাখার আগে নিজের নাম ইনকিলাব শ্রীবাস্তব থেকে অমিতাভ বচ্চন রাখেন এই অভিনেতা।

প্রভাস : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা হলেন প্রভাস। অভিনেতার আসল নাম সূর্যনারায়ন ভেঙ্কট প্রভাস রাজু উৎপলাপতি। এই নাম ছোট করে অভিনেতা নিজের নাম রেখেছেন প্রভাস।

Back to top button