বিনোদন

সুখবর! মা হচ্ছেন কাজল আগারওয়াল, জানালেন স্বামী গৌতম কিচলু

এত দিন কাজল আগরওয়ালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর গুঞ্জনে সীমাবদ্ধ ছিল। এবার এ খবর নিশ্চিত করলেন তাঁর স্বামী গৌতম কিচলু।

শনিবার কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক পাতায় ভক্তদের সঙ্গে এ খবর ভাগাভাগি করেছেন। কাজলের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে হলুদ পোশাকে পোজ দিতে দেখা যাচ্ছে কাজলকে।

ক্যাপশনের সঙ্গে অন্তঃসত্ত্বা নারীর ইমোজি সবার নজর কেড়েছে। এর অর্থ, খবর পাকা। এ বছরই মা হতে চলেছেন কাজল।

২০২০ সালের ৩০ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল।

কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

Back to top button