বিনোদন

Moon Moon Sen: মুনমুন সেনের বাড়িতে আচমকা হামলা, গ্রেফতার হলেন ৪জন

সেন বাড়িতে হতে গেল বড়সর হামলা। শনিবার রাত থেকেই অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) বাড়িতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। বালিগঞ্জের আবাসনে থাকেন মুনমুন সেন। সেই বাড়িতেই গতকাল রাত্রে আচমকা এক ব্যাক্তি ঢুকে যায়। এবং ওই ব্যক্তির পিছু পিছু আরো কিছু ব্যাক্তি সেন বাড়ির অন্দরমহলে ঢুকে যান।

জানা যায় ওই ব্যক্তির নাম বেদান্ত। তিনি যাবতীয় নিরাপত্তা ভেদ করে বাড়িতে ঢোকেন। এবং এই নিয়ে মুনমুন সেন বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এও জানা যায় যে ওই বেদান্ত এবং তার সঙ্গে যারা প্রবেশ করে তারা বাড়ির পরিচারিকাদের মারধর করে এবং চরম বিশৃঙ্খলা শুরু করেন।

আজ রবিবার বালিগঞ্জ থানার পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। এবং চারজনকে আজকেই আলিপুর আদালতে তোলা হয়। যদিও তারা জামিনে মুক্তি পেয়ে যান।

এদিকে এতকিছুর পরেও সিমায় (CIMA) ‘আর্ট ইন লাইফ’ প্রদর্শনী, উদ্বোধন করলেন অভিনেত্রী মুনমুন সেন। প্রদর্শনী চলবে আগামী ১১ ই অক্টোবর পর্যন্ত। এই প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রান্তের শাড়ি এবং দেশের বিভিন্ন প্রান্তের অলংকারের সম্ভার। আগামী সোমবার থেকে দর্শকদের জন্য খোলা হচ্ছে এই প্রদর্শনী। প্রসঙ্গত, মুনমুন সেন ছাড়াও এদিন বিশিষ্টরাও অনেকেই হাজির ছিলেন প্রদর্শনীতে।

Back to top button