তাহলে কী শেষ হচ্ছে মিঠাই? অবশেষে আসল সত্যিটা জানালেন সিরিয়ালের পরিচালক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। দীর্ঘ দুই বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের আনন্দিত করে তুলছে। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। তবে কোনো কিছুই তো সারা জীবন থাকে না। কোনো কিছু শুরু হলে তা একদিন না একদিন শেষ হবেই। এইরকমই জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের ঘনিয়ে এল সেই শেষ দিন। প্রায় দুই বছর ধরে জি বাংলার এই ধারাবাহিকটি চলছে।
ইতিপূর্বে যদিও টানা ৫৪ বার বেঙ্গল টপার হয়ে আলাদা রেকর্ড তৈরি করেছে এই ধারাবাহিক। তবে যেহেতু এখন সিরিয়ালের প্রায় সব ধরনের গল্পই দেখানো হয়ে গিয়েছে। এছাড়া টিআরপি-তেও নম্বর কমে যাচ্ছে এই সিরিয়ালের, তাই শোনা যাচ্ছে এপ্রিলের ২৩ তারিখে সত্যিই শেষ হতে চলেছে মিঠাই ধারাবাহিক। এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
এই বিষয়ে সম্প্রতি সিরিয়ালের পরিচালক রাজেন্দ্র প্রসাদ প্রতিবারের মতো এবারও মিঠাই শেষের জল্পনা রেখেই তিনি বলেছেন ‘আমি এখনও তারিখ নিয়ে কিছু জানি না। আমাদের শুটিং ফ্লোরে এখনও এরকম কোন নির্দেশিকা আসেনি। আমরা তো এখনও প্রমো তৈরি করছি। এছাড়া একটা ৮৫০-৯০০ পর্বের সিরিয়াল যদি শেষ হয়, তো শেষ করার মতো করেই হবে। গল্পের দিক থেকেও সেরকম কিছু আসছে না। ফলে এই নিয়ে আমি কিছুই জানি না। তবে হ্যাঁ শুরু যখন হয়েছে তখন শেষ তো একদিন না একদিন হবেই’।
জি বাংলায় চলা সব থেকে পুরনো সিরিয়াল হল মিঠাই ধারাবাহিক। তবে শুধু জি বাংলা নয়, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রত্যেকটি চ্যানেলের নিরিখে সবথেকে পুরনো সিরিয়াল হল মিঠাই। প্রথমে যেরকম জনপ্রিয়তা পেয়েছে মিঠাই এখনও সেই জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।







