চুপি চুপি প্রেম করছে মিঠাই ও সূর্য? গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিব্যজ্যোতি

বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে সেরা হল মিঠাই এবং অনুরাগের ছোঁয়া। এই সিরিয়াল এবং তার কলাকুশলীরা অনেক ভালবাসা পাচ্ছেন দর্শকদের থেকে। তবে এদিকে আবার শোনা যাচ্ছে মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার সূর্য দুজনেই নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দুজনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে কিছু ছবি দেখে এমন খবর রটেছে।
তবে সম্প্রতি মিঠাই ভক্তরা দাবি করছিলেন দিব্যজ্যোতি নাকি সৌমিতৃষাকে প্রেম নিবেদন করেছিলেন অনেক আগে। কিন্তু সৌমিতৃষা তার প্রস্তাবে পাত্তা দেননি। তবে এখন তাদের জল্পনা বেড়েই যাচ্ছে। কারণ কয়েকদিন আগেই কৃষ্ণ সাজে ছবি শেয়ার করেছিলেন সৌমিতৃষা। আবার সূর্য ওরফে দিব্যজ্যোতির সাম্প্রতিক একটি পোস্টেও তার কপালে দেখা গেছে রসকলি। এই দুটি ছবি পরপর রেখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মিঠাই ভক্তরা তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার দাবি করছে।

তবে অবশেষে টিভি৯ বাংলার কাছে আসল ব্যাপারটা জানালেন দিব্যজ্যোতি দত্ত। অভিনেতা বলেন, “এসবের সময় এখন নয়। কাজে মন দিতে চাই। কাজটাই করতে চাই। আমি কোনও সম্পর্কে নেই। কতজনের সঙ্গেই না রটছে। কেউ আর বাদ থাকল না।” দিব্যজ্যোতি বুঝিয়ে দিয়েছেন সৌমিতৃষার সঙ্গে তার এমন কোনও সম্পর্ক নেই।
সম্প্রতি দিব্যজ্যোতির সঙ্গে তার সহ অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে নিয়েও প্রেমের খবর রটে গিয়েছিল। অভিনেতা সে ক্ষেত্রেও একই কথা বলেন।







