বিনোদন

ব্যস্ততার মাঝেও নিজের পছন্দের মানুষের সঙ্গে সময় কাটালেন শ্রাবন্তী! রইলো ছবি

টলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে চর্চা চলতেই থাকে। অভিনেত্রীর কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ইচ্ছে প্রকাশ করছে ভক্তরা। মাস খানেক ধরে যেমন তাঁর পঞ্চম প্রেমের গুঞ্জনে মুখর সংবাদমাধ্যমগুলি।

শোনা গিয়েছিল, ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। একটি কফিশপে তোলা দু’জনের বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরালও হয়েছিল। যদিও পরে অভিনেত্রী জানান, সেই পরিচালককে তিনি ‘দাদা’র চোখে দেখেন। তাঁরা কেবলমাত্র কাজের আলোচনা করার জন্যই কফিশপে গিয়েছিলেন।

একদিকে যখন তাঁর পঞ্চম প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল, তখন কাছের মানুষের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে সময় কাটালেন অভিনেত্রী। এত ব্যস্ততার মধ্যেও বিশেষ মানুষটির জন্য ঠিক সময় বের করে নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী।সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে রয়েছে ঠাসা কাজ। কিন্তু তার মাঝেই সময় বের করে পছন্দের মানুষের সঙ্গে রেস্তোরাঁয় চলে যান তিনি। এখন নিশ্চয়ই ভাবছেন শ্রাবন্তীর এই পছন্দের মানুষটি কে? ইন্ডাস্ট্রির কোনও বন্ধু নাকি ইন্ডাস্ট্রির বাইরের কেউ? তাহলে জানিয়ে রাখি, এই বিশেষ মানুষটি হলেন নায়িকার ছেলে অভিমন্যুর গার্লফ্রেন্ড দামিনী ঘোষ ।

Back to top button