দিন শেষ মিশকার! দীপা অসুস্থ হতেই সব ভুলে সেবা করলো সূর্য, জেনেনিন আসল ঘটনাটি

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। টিআরপি তালিকার নিরিখে অনুরাগের ছোঁয়া সবার সেরা। এই ধারাবাহিকটি প্রায় সমস্ত বাঙালিদের ঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকেই দর্শকরা খুব ভালবাসেন। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে।
সকলেরই প্রায় জানা আছে, পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে দীপা সহ সেনগুপ্ত পরিবারের সকলে মিলে হাজির হয়েছে একটি অনুষ্ঠানে। দীপাকে টেক্কা দেওয়ার জন্য নাচের মাঝেই মিশকা গিয়েও নাচতে শুরু করে। যদিও পরে সে নিজেই কুপোকাত হয়ে যায়। তবে, অবশেষে দীপাই মিশকাকে হাত ধরে টেনে তোলে। এরপর মঞ্চে আসে লাবণ্য সেন। সে ‛লাবণ্যস’-এর নতুন মুখ হিসেবে দীপার নাম নেয়। আর তাতেও দীপাকে আরও একবার ভুল বোঝে সূর্য।
আর তারপরই সূর্য দীপার হাতে ডিভোর্সের ফাইল তুলে দেয়। আর বলে তার মেয়েকে মুক্তি দিতে। সূর্যের মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় বাড়ির সকলে। এরপর মিশকা এসে আরও বেশি করে সূর্যর সামনে দীপার নামে বিষ ঢালে। এতে লাবন্য সেন রেগে গিয়ে মিশকার গালে চড় মারতে গেলে সূর্য তার হাত ধরে নেয়। আর এসবের পর সূর্য সেখান থেকে বেরিয়ে আসে। তবে তারপরই মাথা ঘুরে পরে যায় দীপা। এরপর জয় সূর্যকে খবর দেয় যে দীপা অজ্ঞান হয়ে গেছে। আর সেকথা শুনে তৎক্ষণাৎ চলে আসে সূর্য।
এরপর সূর্য দীপাকে দেখে বলে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আর তখনই হাসপাতালে ভর্তি করানো হয় দীপাকে। সবকিছুর আয়োজন করে সূর্য। এরপর জ্ঞান ফেরে দীপার। আর সে সূর্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তাহলে কী এবার আদেও মন গলবে সূর্যর? নাকি এসবের পরেও ডিভোর্সের পথেই পা বাড়াবে সূর্য? তবে এসবের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলি থেকে।








