বিনোদন

সূর্যের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলো দীপা! এবার কি তাহলে এক হবে সুদিপা? ‘অনুরাগের ছোঁয়া’ নতুন ট্র্যাক

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো ‘অনুরাগের ছোঁয়া’।ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন নতুন চমক। গল্পের মূল নায়ক -নায়িকা সূর্য ও দীপা মিলন দেখার জন্য অপেক্ষা করে আছে এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা। অবশেষে অপেক্ষা শেষ মিল হতে চলেছে সূর্য-দীপা।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, কোর্টের নির্দেশ অনুযায়ী সূর্য ও দিপাকে এবার এক ছাদের তলায় থাকতে হবে।ইতিমধ্যে সূর্য দীপার বাড়িতে পৌঁছে গিয়েছে।

এরইমধ্যে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, সেখানে দেখা গিয়েছে, সোনা আর রুপা দুই বোন আলোচনা করছে সোনার বাবা আর রুপার মা যেখানে আছে ভালো আছে।অন্যদিকে দেখা যায় যে দীপার বাড়িতে লোডশেডিং হওয়ার কারণে কারেন্ট থাকে না, সেই সময় ঘুমের চোখে জল খেতে গিয়ে পড়ে যায় সূর্য।তাকে ধরতে দৌড়ে আসে দীপা।

দীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনার কষ্টে হচ্ছে ডাক্তারবাবু। সূর্য জানায় এত বছরের কষ্ট কি এত সহজে যায়। তারপর দীপা স্বামীর দিকে নিজের হাত বাড়িয়ে বলে ‘আমি ভালোবাসার হাত বাড়িয়েছি আপনি আমায় ফিরিয়ে দেবেন’।ধারাবাহিকের এই প্রোমো দেখে খুবই খুশি ভক্তরা। এ থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই সমস্ত ভুল ধারণা ত্যাগ করে মিল হয়ে যাবে সূর্য -দীপা।

Back to top button