বিনোদন

সেন বাড়িতে দীপার নাচ! জ্বলে পুড়ে ছাই মিশকা, ‘অনুরাগের ছোঁয়া’ র নতুন পর্ব দেখে মুগ্ধ দর্শক

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো স্টার জলসার অনুরাগের ছোয়া। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকের দর্শকেরা সূর্য ও দীপার মিল দেখার জন্য অপেক্ষা করে আছে। সেই অপেক্ষার অবসান ঘটছে ধীরে ধীরে।

ধারাবাহিকের এক একটি পর্বে দেখা যাচ্ছে নতুন নতুন চমক। গল্পের খলনায়িকা মিশকার ষড়যন্ত্র যত প্রকাশ পাচ্ছে ততই সূর্য ও দীপার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হচ্ছে এবং তাঁরা কাছে আসছে।

স্টার জলসার অফিশিয়াল পেজে ধারাবাহিকের একটি এপিসোড দেখে খুবই খুশি দর্শক। যেখানে দেখা যাচ্ছে সোনার মন খারাপের জন্য দীপা আবার তার শ্বশুরবাড়ি ছুটে আসে।তারপর দেখা যায় সূর্যের সামনেই সোনা এবং রুপাকে নাচ শেখাচ্ছে দীপা।বাড়ির সকলে তাদের তালে তাল মেলাচ্ছে। দীপা ফিরে আসায় আবার আগের মতো আনন্দে মেতে উঠেছে সেন বাড়ি।সেইসময় মিশকা সেখানে উপস্থিত হয়। সে লুকিয়ে লুকিয়ে এসব দৃশ্য দেখতে থাকে এবং সূর্যকে ফোন করে।দীপা দেখে ফেলতেই সেখান থেকে পালিয়ে যায় মিশকা। সত্যি বর্তমানে ধারাবাহিকে ঘটা কয়েকটি ধামাকেদার পর্ব দর্শকদের আনন্দে ভরিয়ে দিচ্ছে।

Back to top button