বিনোদন

ব্যস্ততার মাঝেও প্রকৃতির কোলে রচনা, বন্ধুদের সঙ্গে নিয়ে পোস্ট করলেন ছবি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন রচনা ব্যানার্জি। জি বাংলার পর্দায় আয়োজিত দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক তিনি। একসময় বাংলা সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। তার সেই অভিনয় এখনও দর্শকদের মনে গেথে রয়েছে।শুধু বাংলাতেই নয় গোটা দেশে তার ফ্যান ফল্লওইং রয়েছে।একটা সময় ছিল যখন বলিউডেও ডেবিউ করেছিলেন রচনা।বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি।তবে শুধুমাত্র বাংলা কিংবা হিন্দি সিনেমায় নয় ওড়িয়া এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে।

পর্দার বাইরে নিজের পেশাগত জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনেও সময় দিতে ভোলেন না তিনি। তাই ব্যস্ততার মাঝেও নিজেকে ঠিক সময় দেন রচনা।তাই দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে তিনি যতই ব্যস্ত থাকুক ছুটি পেলেই মাঝেমধ্যেই নিজের পছন্দের জায়গা ঘুরে আসেন তিনি।

প্রকৃতিকে কাছ থেকে দেখতে ভালো বাসেন অভিনেত্রী।বিদেশ ভ্রমণেও নিজেকে আটকে রাখেননি তিনি। তিমধ্যেই ঘুরে এসেছেন রাশিয়া, ইউরোপ, কিংবা মরু শহর দুবাইয়ের মতো জায়গা থেকে। তবে এবার বিদেশ নয় নিজের দেশের মাটিতেই প্রকৃতির কোলে নিজেকে একেবারে সঁপে দিয়েছেন অভিনেত্রী।

ব্যস্ততার মাঝে ছুটি মিলতেই বন্ধুবান্ধবদের সাথে পাহাড়ি আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী।নিজের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন অভিনেত্রী।যেখানে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার গ্যাংয়ের সঙ্গে উত্তরাখণ্ড ভ্রমণে, ভ্যাকেশন মুড অন’।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

Back to top button