মুখে পোড়া দাগ ও গায়ে ছেঁড়া জামা, মুহূর্তে ভাইরাল অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি

মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির অভিনেত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনকেও ভালোভাবেই সামলাচ্ছেন। তিনি তাঁর অভিনয় জগতে অন্যান্য নায়িকাদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। যদিও তিনি এসবের মধ্য দিয়েও আসায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তিনি অভিনয়ের জগৎকে ভুলে যাননি।
সম্প্রতি তিনি তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে মিমিকে দেখা গিয়েছে, তাঁর পরনের জামা ছিড়ে গিয়েছে এবং মুখের মধ্যে পোড়া দাগ আর সেই ছবি দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে গিয়েছিলো। সবাই প্রশ্ন করে শুরু করে দেয়, মিমির হঠাৎ কি হয়েছে? মিমি চক্রবর্তী সেই ছবির ক্যাপশনে লেখেন, বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়াজুড়ে হ্যালোইন চলছে। হয়তো এই ছবি পোস্ট করার এটাই সবচেয়ে সেরা সময়। এটি আমার হ্যালোইনের চেহারা। এটি ছিল আমার ‘এসওএস কলকাতা’ ছবির একটি অংশ। এরপর জানা যায় মিমি চক্রবর্তীর মুখের মধ্যে পোড়া দাগ গুলো মেকআপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল।
করোনা সবকিছু কেড়ে নিলেও মিমি চক্রবর্তীকে দুটো নতুন ছবি উপহার দিয়েছেন। একটি হলো অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’ এবং অপরটি হলো ‘ড্র্যাকুলা স্যার’। আর এই ‘ড্রাকুলা স্যার’ হিন্দিতে ডাবিং নতুন করে মুক্তি পেতে চলেছে।







