বিনোদন

অপুর ‘বচপন কা পেয়ার’, কে খুঁজে পাওয়া গেলো, দেখেনিন ভাইরাল ভিডিও

ছত্তিশগড়ের খুদে বাসিন্দা সহদেব ডিরডো (Sahadev Dirdo)-র ‘বচপন কা পেয়ার’ এখন নেটদুনিয়ার নতুন ট্রেন্ড। সেই ট্রেন্ড থেকে বলিউড, টলিউড কেউ বাদ নেই। এবার ‘বচপন কা পেয়ার’ জ্বরে কাবু হলেন ‘তিতলি’ মধুপ্রিয়া (Madhupriya) ও ‘অপু’ সুস্মিতা (Susmita)।

সুস্মিতা সম্প্রতি ইন্সটাগ্রামে একটি রিল শেয়ার করেছেন যাতে তাঁকে ও মধুপ্রিয়াকে ‘বচপন কা পেয়ার’-এর সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। সুস্মিতার পরনে রয়েছে নীল-সাদা ড্রেস ও মধুপ্রিয়ার পরনে রয়েছে সাদা শার্ট ও কালো টাই সহ পোশাক। দুজনে মিলে যথেষ্ট এনজয় করে নেচেছেন। রিলটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতা লিখেছেন, যখন তিতলির সাথে অপুর দেখা হয়, তখন এটাই ঘটে।

অপু ও তিতলির জীবনকাহিনী কিছুটা হলেও এক। দুজনেই ট্র্যাডিশনাল সমাজের লড়াকু মেয়ে। কিন্তু কখনও কখনও চিত্রনাট্যের কারণে চরিত্রগুলিকে ট্রোল হতে হয়। তিতলির প্লেন চালানোর ঘটনা নিয়ে এখনও মিম তৈরি হয়ে চলেছে। কিন্তু মধুপ্রিয়া বা সুস্মিতা এই ব‍্যাপারগুলিকে বিশেষ পাত্তা দেন না, তা তাঁদের ইন্সটাগ্রাম রিল দেখেই বোঝা যাচ্ছে।

তাঁদের এই রিল নেটিজেনদের যথেষ্ট পছন্দ হয়েছে। সহদেব ডিরডোর এই গান তাকেও যথেষ্ট বিখ্যাত করে তুলেছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই গায়ক বাদশা (Badshah)-র কাছ থেকে ‘বচপন কা পেয়ার’ রিক্রিয়েট করার অফার এসেছে তার কাছে এবং সহদেব সেই অফার গ্রহণ করেছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও সহদেবকে সম্মানিত করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

Back to top button