বিনোদন

‘সোনু নিগমের গান গাওয়ার যোগ্যতা নেই!’, প্রকাশ্য মঞ্চে শ্রোতাদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

সংগীত জগতের অন্যতম উজ্বল ও জনপ্রিয় তারকা হলেন অরিজিৎ সিং। শুধু ভারত নয় সারা বিশ্বে রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলার গর্ব ইনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের জনপ্রিয় এই গায়ক একদম মাটির মানুষ বলেই জানিয়েছেন পরিচিতরা। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। বিলাসবহুল জীবনযাপনের বদলে খুব সাধারণ জীবনযাপন করাই পছন্দ করেন এই গায়ক।

তবে তার জীবন সাদা মাটা হলেও তার উপার্জন কিন্তু কম নয়। বর্তমান সময় ভারতের যে কোনও সঙ্গীত শিল্পীর থেকে বেশি টাকা উপার্জন করেন তিনি। তার একটি কনসার্টের জন্যই তিনি কোটি টাকা পারিশ্রমিক নেন। নিজের আয়ের অর্থ কোনো বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণেই খরচ করেন অরিজিৎ। সম্প্রতি একটি কনসার্টে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং।

সেই কনসার্টে তিনি হঠাৎ সোনু নিগমের ‘সাথিয়া’ গানটি গাওয়ার পরিকল্পনা করেছিলেন‌। কিন্তু গানটি গাওয়ার আগে অরিজিৎ বলেন, “সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন, আমার যোগ্যতা নেই এই গান গাওয়ার।” তারপরেই তার গলায় শোনা গেল এই জনপ্রিয় গানটি। অরিজিতের এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

আর এই ভিডিওটি দেখে খুশি হয়েছেন গায়ক সোনু নিগমও। এই ভিডিও দেখে তিনি অরিজিৎ-এর প্রশংসা করে বলেছেন, “এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি।”

Back to top button