শিশুদের নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন অনুষ্কা শর্মা, বললেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা যে মা হতে চলেছেন একথা অভিনেত্রীর ভক্তদের নিশ্চই অজানা নয়।বিরাট-অনুষ্কা এই খুশির খবর প্রকাশ্যে আনতেই বলিউডের অন্যান্য তারকারা ও ভক্তরা এই দম্পতীকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।শুধু তাই নয়, মাঝে মধ্যেই বিরাট-অনুষ্কাকে দেখা যাচ্ছে নিত্য নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। তবে এবার অন্য খবর । বলিউড নায়িকা অনুষ্কা শর্মা একটি বিশেষ বার্তা দিয়েছেন, কিভাবে শিশুদের পালন করে আসা উচিত।
অনুষ্কা শর্মা লিখেছেন, ‘এই সমাজে পুত্র সন্তান জন্মালে প্রিভিলেজ হিসেবে দেখা হয়। তবে কন্যা সন্তান জন্মালেও এর আনন্দ কম নয়। কিন্তু সমাজে এটাকে বেশ ক্ষীণদৃষ্টিতে দেখা হয়ে থাকে।শত থেকেই একজন পুত্র সন্তানকে বোঝানো উচিত কিভাবে মহিলাদের সম্মান করতে হয়।’ অনুষ্কা লিখেছেন, ‘যদি পুত্র সন্তান হয় তাহলে এর একটি সুবিধা হলো তাকে বোঝানো কিভাবে মহিলাদের সম্মান করতে হয়। এটা প্রতিটি মা-বাবার কর্তব।এটাকে সুবিধা বলে ধরে নেওয়া উচিত নয়।’
অনুশাকে শর্মা বলতে চেয়েছেন, ‘পুত্র সন্তান জন্ম দেওয়াটা কোনো সুবিধা নয় । সুবিধাটা হলো তাকে কিভাবে বুঝিয়ে বড় করে তুলবেন। কোন সন্তান কোন লিঙ্গের তা নিয়ে বিচার করা উচিত নয়, বা সেটার জন্য কোনো সুবিধাপ্রাপ্ত হওয়া যায় না ।কিন্তু আপনার পুত্র সন্তানকে ঠিক ভাবে গড়ে তোলা আপনার দায়িত্ব যাতে ভবিৎষতে তার সামনে যদি কোনো মহিলা নিরাপদ বোধ করেন।







