বিনোদন

‘চল সাহায্যের ভান করি’, সোশ্যাল মিডিয়ায় আবারও ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট অঙ্কুশের

টলিউড অভিনেতা অঙ্কুশের ইনস্টাগ্রাম একাউন্ট যেন প্রতিদিনিই দিচ্ছে নতুন এক বার্তা যেখানে হিউমার, স্যাটায়ার–এর এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। অঙ্কুশ ফের আরও একবার পোস্ট করলেন ‘ইঙ্গিতবাহী’ ছবি। যে ছবির ক্যাপশন পোস্টার থেকেও হয়ে উঠেছে বেশি অর্থবহ।

ইন্সটাগ্রামে অঙ্কুশ যে ছবিটি শেয়ার করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে গভীর এক গর্তে পরে গিয়েছেন এক ব্যক্তি। উপর থেকে অন্য এক ব্যক্তি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর সেই ছবি দেখে মনে হবে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তিটির অভিসন্ধি ভালোই। কিন্তু ভালো করে লক্ষ করলে দেখা যাবে দ্বিতীয় ব্যক্তির পাশে রয়েছে একটি মই। আর ওই মৈত্রী এতটাই লম্বা যে খুব সহজেই গর্তে পরে যাওয়া ব্যক্তিকে তুলে আনতে সক্ষম। কিন্তু সেই মই ব্যবহারের পরিবর্তে দ্বিতীয় ব্যক্তিটি শুধু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গভীর গর্তে পরে যাওয়া ব্যক্তিটির দিকে। কিন্তু তার হাত পৌঁছয় না অতদূর। আর সেই সাহায্যের হাত বাড়ানো দেখে নিচে পরে যাওয়া ব্যক্তিটি ভাববেন যে সত্যি বুঝি তাকে দ্বিতীয় ব্যক্তিটি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আসলে দ্বিতীয় ব্যক্তিটি যে সাহায্যের ভাণ করছেন তা নিচে পরে যাওয়া ব্যক্তিটি বুঝতে পারছে না।

অঙ্কুশ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “সারাবিশ্ব বর্তমানে: সাহায্য করার ভান করি চল“। কাউকে কি উদ্দেশ্য করে তাঁর এই পোস্ট? অঙ্কুশের উত্তর, “এটাই তো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সত্যি। আসলে আমি দূরে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছি তো তাই অনেক কিছুই মাথায় আসে। অনেক কিছুই চোখে পড়ে। রাত বাড়লে সেই সব কোটই শেয়ার করি নিজের প্রোফাইল থেকে।”

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

প্রসঙ্গত, বাংলায় নির্বাচনকে সামনে রেখে টলিউডের একাধিক তারকা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক পার্টিতে। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বনি সেনগুপ্ত। আর সেদিনই অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন “এত লেফট আউট কোনওদিনও ফিল করিনি। হোলি আসছে, তখনই না হয় গায়ে রঙ মাখব।”

রাজনৈতিক দল থেকে প্রস্তাব আসলেও অঙ্কুশ যে আপাতত প্রতক্ষ্য রাজনীতিতে যোগ দিতে চাননা সেই কথা আগেই জানিয়েছে অঙ্কুশ। যাহ্রাও রাজনীতিতে এখুনি আসছেন না বলে জানিয়েছেন অঙ্কুশের প্রেমিকা ও টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

Back to top button