সাত পাকে বাঁধা পরছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, মধুরাতের অপেক্ষার অবসান হওয়ার পথে

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সম্পর্কের কথা নিশি অভিনেতার ভক্তদের অজানা নয়। বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন টলিউডের এই রোমান্টিক জুটি। এমনকি লকডাউনের সময় একসঙ্গে ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা । তবে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টালিউডের এই রোমান্টিক জুটি। আর এই কথা অঙ্কুশ নিজেই ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন । যদিও এবার প্রথম নয়, এর আগেও অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিলো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সদ্য বিয়ে করা দম্পতি অনির্বান ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামীকে শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ হাজরা নিজেই এই কথা ফাঁস করেছেন। এমনকি অঙ্কুশ টুইটারে লিখেছেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।’ আর এর পর থেকেই টলি পাড়ায় কানাঘুষা চলছে তাহলে কি অনির্বান-মধুরিমাকে দেখেই বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
প্রসঙ্গত, টলিউডের প্রেমিক জুটির নাম বললেই সবার প্রথমে অঙ্কুশ-ঐন্দ্রিলার নাম সামনে আসে। দীর্ঘ ১০বছর ধরে সম্পর্কে রয়েছেন এই জুটি। কোনো লুকোচুপি নয়, যা ঘটে সেটা একেবারে প্রকাশ্যে বলে ফেলেন এই জুটি। তবে ২০২১-এ সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি।অভিনেতার পোস্টে এমনই ইঙ্গিত দেখা যাচ্ছে।
Congrats bondhuu.. tomake dekhe ami thik korlam amio sere feli. 😉 .. shighroi jog dichi tomar dol e.. tomar real life Maloti ke nie sarajibon shukhe theko.. @AnirbanSpeaketh 🤗🤗 pic.twitter.com/A6GsfFoI0R
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 29, 2020







