বিনোদন

বিয়ের পর, মাত্র ১০ মিনিটেই ভেঙে গেলো বিখ্যাত নায়িকার সংসার!

চরিত্রের নাম দিরিলিস এরতুগ্রুল।তিনি ছিলেন বিখ্যাত অটোমান বা উসমান সাম্রাজ্যের প্রবক্তা। আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনী নিয়ে তৈরী করা হয়েছিল হলিউডের ঐতিহাসিক ড্রামা ‘দিরিলিস এরতুগ্রুল’। যে সিরিয়ালটি বিশ্বব্যাপী পেয়েছে জনপ্রিয়তা। সারা বিশ্বের বসবচেয়ে বেশি দর্শক দেখেছিলেন এই সিরিয়ালটি। আর সেই কারণেই সম্প্রতি গিনেস বুকে বিশ্ব রেকর্ডের তালিকায় নাম তুলেছে এই সিরিয়াল। আর এই জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে সারা বিশ্বব্যাপী সারা ফেলে দিয়েছিলেন দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায়এসরা বিলজিক।

জনপ্রিয় এই অভিনেত্রী ভালোবেসে ঘর বেঁধেছিলেন তার প্রেমিক যখন তোরের সাথে। যিনি ছিলেন একজন তুরস্কের জাতীয় দলের খেলোয়াড়। তবে সেই সুখের ঘরে এখন জ্বলছে বিরহের আগুন। ৬ বছরের ভালোবাসার সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।
তুরুস্কের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে যে দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী তুরস্কের ফুটবলার তোরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ২০১৪ সালে। তারপর তারা ২০১৭ সালে তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগানের উপস্থিতিতেই সেরে এলেন বিবাহ। তবে বিয়ের তিন বছর পর ব্যক্তিগত কারণের জন ভেঙে গেলো তাদের সম্পর্ক।

সম্প্রতি চলতি বছরের মে মাসে আদালতে হাজির হয়েছিল তুরুস্কের দুই জনপ্রিয় তারকা। সেখানে তারা দায়ের করে বিচ্ছেদের মামলা। এরপর বিচারক আদালতে এসরা কে জিজ্ঞেস করে তার স্বামী তোরের সম্পদের উপর দাবি আছে কি না জবাবে তিনি বলেন, তোরের কাছে তার কিছুই প্রত্যাশা নেই। কোনো সম্পত্তি তিনি চান না। মুক্তি চান সম্পর্ক থেকে।

অপরদিকে তোরে কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তার স্ত্রীর সাথে কোনও সমস্যা বা অভিযোগ নেই। তাই দুই পক্ষের অনুমতি নিয়েই আদালত মাত্র ১০ মিনিটেই শেষ করে দেয় তাদের বিবাহ বিচ্ছেদের মামলা।

Back to top button