বিনোদন

টলিপাড়ায় চমক দেখানোর পর এবার বলিউডে একসাথে পা রাখলেন ৩ বাঙালি অভিনেত্রী! প্রকাশ হল ট্রেলার

বাংলা টিভি জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্রেয়া ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য এবং শ্বেতা মিশ্র। ভক্তরা এই তিন অভিনেত্রীকে টিকলি, রোহিণী এবং ময়ূরী নামেই বেশি পরিচিত।এই মুহূর্তে শ্রেয়া স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করছেন। নায়ক ডোডোর খুড়তুতো বোনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পার্শ্বচরিত্রে হলেও নিজের অভিনয়ের মাধ্যমে সকল দর্শকের নজর কেড়েছে এই অভিনেত্রী।

‘মেয়েবেলা’ ধারাবাহিকটি যারা দেখেন তাঁরা জানেন, টিকলি একজন স্বাধীনচেতা মেয়ে। তবে তাঁর জীবনে রয়েছে একটি অন্ধকার অধ্যায়। মাত্র ৭ বছর বয়সে নিজের বড় পিসেমশাইয়ের হাতে হেনস্থার শিকার হয়েছিল শ্রেয়া। অতীতের সেই ঘটনা আজ ভুলতে পারেনি সে। একইসঙ্গে টিকলি চরিত্রের নানান শেড খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলছেন শ্রেয়া।পর্দায় টিকলির চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে শ্রেয়া।

অন্যদিকে রোশনিকে দেখা যাচ্ছে স্টার জলসারই ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে। সেখানে খলনায়িকা রোহিণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি কাজ করেছেন। রোশনির মতো শ্বেতাকেও এই মুহূর্তে খলচরিত্রেই দেখা যাচ্ছে।

স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে চড়ুইয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা আদায় করার পর এখন জি বাংলার ‘ইচ্ছে পুতুল’এ খলনায়িকা ময়ূরীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা। এবার বাংলার টেলি পাড়ার এই তিন অভিনেত্রীকে একসঙ্গে বলিউডে দেখতে পাবেন আপনারা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই ছবির ট্রেলার।

শ্রেয়া-শ্বেতা এবং রোশনিকে দেখা যাবে বলিউডের নামী নায়িকা রাধিকা আপ্তে অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে। জি৫ অরিজিনালসের সিনেমা এটি। থ্রিলার ঘরানার এই সিনেমায় রাধিকার সাথে দেখা যাবে বাংলার তিন প্রতিভাবান মেয়েকে।

Back to top button