বিনোদন

সবুজ শাড়ি পরে হিন্দি গানের তালে নাচলেন মনামি ঘোষ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তিনি অভিনয়ের পাশাপাশি নাচে যে কতটা দক্ষ তা প্রমান পাওয়া গেছে অনেক আগেই। বিভিন্ন অনুষ্ঠানে তাকে পারি দেখা যায় নাচতে। লকডাউন চলাকালিন সময়েও তাকে নাচতে দেখা গেছে বাড়িতেই । সেই সময় তিনি নিচ্ছেন কখনো রবীন্দ্র সংগীতের ছন্দে আবার কখনো বিভিন্ন জনপ্রিয় গানে। আর এবার তাকে আবার দেখা গেলো জনপ্রিয় একটি হিন্দি গানের তালে তাকে নাচতে।

অলকা ইয়াগ্নিকের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান ‘বড়ি মুশকিল বাবা বড়ি মুশকিল’ গানের ছন্দে দুর্দান্ত নাচলেন মনামি ঘোষ। মাধুরী দীক্ষিতের মতোই তিনি প্রমান করে দিলেন তার নাচের দক্ষতা। অভিনয় ও নাচের দক্ষতায় তিনি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তাই তার ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এবার তাকে নতুন নাচের ভিডিওতে দেখা গেছে সবুজ শাড়ি নীল ব্লাউস ও ম্যাচিং করে পরা হাতের নীল চুড়িতে। মোনামীর শারীরিক গঠনের সাথে দুর্দান্ত ভাবে মানিয়ে গেছে তার নাচের ভঙ্গিমা। তার নাচ দেখে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে প্রশংসার ঝড়।

আপনিও দেখে নিতে পারেন সেই ভিডিওটি –

Back to top button