বিনোদন

দেবী দুর্গার পর এবার মা কালীর সাজে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে আসছে সকলের প্রিয় পায়েল

পায়েল দে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় দক্ষ অভিনেত্রী। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। কখনও মুখ্য চরিত্রে আবার কখনও পার্শ্ব চরিত্রে অভিনয় করে সকল দর্শকের মন জয় করেছেন তিনি।

‘দেশের মাটি’ ধারাবাহিকে উজ্জয়িনী চরিত্রে অভিনয় করে সকল দর্শকের মনে দাগ কেটে গিয়েছিলেন তিনি। ‘দেশের মাটি’র পর আবার স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। এবার তিনি মা কালী রূপে আসছেন নতুন শুরু হওয়া ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে।

দেবী দুর্গার পর আবার দেবদেবীর রূপ নিয়েই টিভির পর্দায় ফায়ার আসছেন তিনি। তা দেখে খুবই খুশি দর্শক।পর্দায় অভিনেত্রীর অনবদ্য অভিনয় দেখে এক নেটিজেন লিখেছেন, “পায়েল দির অভিনয় ,ডায়লগ বলার ধরন …উফ পুরো আগুন। এই মেয়েটা যেন দেবীর চরিত্র করার জন্যই এসেছে। মনটা ভরে গেল”।

Back to top button