বৈশাখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা, রইল পাত্রের পরিচয়

আর মাত্র কিছুদিন পরেই শেষ চৈত্র মাস। আর এই চৈত্র মাস পার হলেই বিয়ের পিঁড়িতে বসবেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী। তার নাম হল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এইমুহূর্তে অভিনেত্রীকে জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়ালে বেনী বৌদির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই বৈশাখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সুদীপ্তা।
পাত্র যে জানেন ? পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী। এই সময় ডিজিটালের কাছে অভিনেত্রী জানিয়েছেন তার মনের অবস্থা। বিয়ের দিন যত সামনে আসছে ততই টেনশন বাড়ছে অভিনেত্রীর। একদিকে যেমন ধারাবাহিকের শুটিং আবার অন্যদিকে বিয়ের প্রস্তুতি, এই কারণে একদমই সময় পাচ্ছেন না অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “বিয়ের বেনারসি আগেই কিনে ফেলেছি। এখন তত্ত্বের জিনিস কেনা চলছে। আমার নিজের জন্য এখনও অনেক কিছু কেনা বাকি। সোহাগ জলের জন্য দারুণ ব্যস্ত আমি। আশা করছি ২০-২১ এপ্রিলের পর ছুটি নেব।”

অভিনেত্রী সুদীপ্তা এবং সৌম্যর বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সায়েন্স সিটির কাছে একটি গ্রাউন্ডে। বিয়ের অনুষ্ঠানটা কিন্তু বেশ ধুমধাম করে করারই প্ল্যান করছেন সুদীপ্তা। অভিনেত্রী জানিয়েছেন অনেকটা বলিউডের ধাঁচে বিয়ের পরিকল্পনা করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজনও বেশ বড় করেই করা হয়েছে। রিসেপশনের প্ল্যানিংটাও বেশ বড় করেই করা হয়েছে। বিয়েতে বেনারসি পরলেও রিসেপশনে প্যাস্টেল রংয়ের লেহেঙ্গা বেছে নিয়েছেন অভিনেত্রী। আগামী ১লা মে সুদীপ্তা এবং সৌম্যর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।







