বিনোদন

স্বামী সৃজিতের পর এবার করোনায় আক্রান্ত মিথিলার ছোট্ট মেয়ে আইরা

করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জী। তিনি এখনো সুস্থ হননি। তার আগে এবার আক্রান্ত হলেন নায়িকার একরত্তি মেয়ে আইরা।

যদিও সৃজিতের করোনা পজিটিভ আসার পর মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মিথিলা। তবু আইরা রেহাই পেল না মহামারি এ ভাইরাসের কবল থেকে।

নতুন বছরের প্রথম দিনেই নিজের অসুস্থতার কথা টুইট করে জানিয়েছিলেন সৃজিত। ওই দিন মেয়েকে নিয়ে কলকাতায়ই ছিলেন মিথিলা। অবশেষে এক সপ্তাহের মাথায় আইরার করোনা রিপোর্টও পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় মিথিলা এ খবর জানিয়েছেন।

মেয়ের রিপোর্ট পজিটিভ আসার পর করোনা টেস্ট করিয়েছেন মিথিলাও। তবে তার রিপোর্ট এখনো হাতে পাননি বাংলাদেশি অভিনেত্রী।

এদিকে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী, পরমব্রত, দেব ও মিমি চক্রবর্তীসহ টলিউডের এক ডজনের বেশি তারকা। তাই আগামী ৭ জানুয়ারির ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আপাতত স্থগিত করা হয়েছে।

Back to top button