স্ত্রী শুভশ্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করলেন রাজ্, মুহূর্তেই ভাইরাল ছবি

বেশ কিছুদিন আগে টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ্জা চক্রবর্তী জানিয়েছেন নায়িকা শুভশ্রী নাকি মা হতে চলেছেন । এমনকি সেই সঙ্গে তাদের একটি কিউট ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ।আর এবার ফের ইনস্টাগ্রামে আরো দুটি ছবি পোস্ট করলেন রাজ্ । যেখানে রাজ্ টি আর স্ত্রী শুভশ্রীর বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন ।
একটি ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পড়ে রাজ জড়িয়ে আছেন স্লিভলেস ব্লাউজ আর ঘিয়ে রঙের শাড়ি পরা শুভশ্রীকে। শুভশ্রীর হাত পেটের কাছে, যেন ছুঁয়ে আছেন সন্তানকে। আরেকটি ছবিতে দেখা যায়, শুভশ্রী আর রাজ আসন্ন সন্তানের কথা ভেবেই আদর করছেন নিজেদের। আর শুভশ্রীর বেবি বাম্পের ছবি এভাবেই প্রকাশ করলেন স্বামী রাজ।ছবিটিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে ।
এরপর রাজ্ বলেন, ‘আমি শুভশ্রীকে লুকিয়ে তারপর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করি ।কারণ ও আমাকে কিছুই করতে দেয় না ও নিজেই করে তাই ওর ভালো লাগা জিনিস লুকিয়ে লুকিয়ে করি তারপর ওকে বলি । তবে হ্যা, ও খুব খুশি হয় ।তাই এই ছবি পোস্ট করলাম।’







