বিনোদন

যে ছবি নিয়ে এই প্রথমবার একসঙ্গে পর্দা কাঁপাতে হাজির হৃত্বিক-দীপিকা!

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের আগামী ছবি কী হবে, তা নিয়ে ভক্তদের মনে আগ্রহের শেষ নেই । ‘সত্তে পে সত্তা’র রিমেক না কি ‘রামায়ণ’ না ‘কৃশ-৪’ কোন ছবিটি তিনি করতে চলেছেন? তবে এবার শোনা যাচ্ছে, অভিনেতা হৃত্বিক ‘কৃশ-৪’ নিয়েই এই মুহূর্তে এগোতে চান।আর এই ছবিতে হৃত্বিকের নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এই প্রথম হৃতিক-দীপিকা একসঙ্গে কাজ করবেন।

তবে এই বছরের শুরুতে হৃত্বিক ও দীপিকাকে একটি পার্টিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিলো।যেখানে হৃত্বিক দীপিকাকে আইসক্রীম খাইয়ে দিচ্ছেলেন।এমন একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।তখন দীপিকাও বলেছিলেন, তাদের দু’জনকে পর্দায় একসঙ্গে দেখতে দর্শকের ভালো লাগবে।

‘কৃষ’ মানেই তো হৃত্বিকের ছবি।সেখানে দীপিকার কি আদৌ কিছু করার থাকবে? সূত্রের খবর, ছবির প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন দীপিকা এবং তিনি তাতে রাজিও হয়েছেন। হৃতিকের পাশাপাশি তার চরিত্রটিও যথেষ্ট জোরালো।তবে এই পরিকল্পনা যদি এগোয় তাহলে দীপিকাকেই হৃত্বিকের ‘কৃষ ৪’-এ দেখা যাবে বলে জানানো হয়েছে।

Back to top button