মৃত মাকে ডেকে তুলতে না পারা শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ খান

দিন কয়েক আগে মুজফফরপুর স্টেশনে ঘটে যাওয়া এক মর্মান্তিক দৃশ্য সবার চোখে জল এনেছিল। স্টেশনে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন মৃত মা। ওই দুধের শিশুটির বোঝার মতো ক্ষমতা হয়নি তাই সে মাকে ঘুম থেকে তোলার জন্য মায়ের গায়ের চাদর টানতে থাকে ।তবে মা সারা দেননা ।মায়ের মৃতদেহ ঘিরে অসহায় সন্তানের আহাজারি দেখে কান্না ধরে রাখতে পারেননি বলিউড থেকে টলিউডের তারকারা।কি হবে ওই মা হারা শিশুর? এমন প্রশ্ন উঠতে থাকে। তাই এবার সেই শিশুটির দায়িত্ব নিলেন অভিনেতা শাহরুখ খান।
জানা গিয়েছে, সেই অসহায় শিশুটিকে দেখে মর্মাহত শাহরুখ খান।শাহরুখ খানের সংস্থা মীর ফাউন্ডেশনকে সেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।তারপর তার পরিবার খুঁজে পেলে তারা শিশুটিকে সেই পরিবারের হাতে তুলে দেয় ও সেই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এরপর মীর ফাউন্ডেশনের তরফ টুইট করা হয়, ‘যারা শিশুটির কাছে পৌঁছতে সাহায্য করেছেন তাদের সকলের কাছে মীর ফাউন্ডেশন কৃতজ্ঞ। আমরা শিশুটির দেখভাল করছি। সেই ছোট্ট শিশুটি এখন তার দাদুর কাছে রয়েছে।’ তবে বর্তমানে ওই শিশুটি তার দিদা-দাদুর কাছে রয়েছে বলে জানা যায়।







