বিনোদন

মুম্বাই পুলিশের পাশে সালমান, তুলে দিলেন ১লাখ হ্যান্ড স্যানিটাইজার বোতল

করোনা মোকাবিলার কারণে চলছে লকডাউন। আর এই সময় মুম্বাইয়ের প্যানভেলে তার খামার বাড়িতে বাস করছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সালমান । তাদের হাতে তুলে দিয়েছেন খাবার। কিন্তু এবার মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন সালমান খান । পুলিশদের হাতে তুলে দিলে ১লাখ স্যানিটাইজার বোতল।

এই খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। এমনকি টুইটারে এক ভক্ত সালমানকে লিখেছেন, ‘আপনার অনেক বড় মন। ঈশ্বর তোমার মঙ্গোল করবে’। অন্যদিকে আরেক ভক্ত লেখেন, ‘এই পরিস্থিতিতে পুলিশদের পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ সালমান’।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে বলিউড অভিনেতা সালমান খানকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের মুম্বাই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার বোতল দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’

Back to top button