বিনোদন

মদ কেনার ছবি নিয়ে যা বললেন রাকুল প্রীত সিং

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।তেলেগুর পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।তবে সম্প্রতি অভিনেত্রী রাকুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।এমনকি ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন অভিনেত্রী রাকুল।

আর এই নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে রাকুলকে।ওই ভিডিও দেখে নেটিজ়েনরা প্রশ্ন তুলেছেন যে, অভিনেত্রী রাকুল কি মদ কিনতে বেরিয়েছিলেন? তা-ও লকডাউনের মধ্যেই? আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল বিতর্ক চলছে।

তবে এতো বিতর্ক শুনে আর চুপ থাকতে না পেয়ে অবশেষে মুখ খুললেন রাকুল প্রীত সিং।তিনি জানান যে, “ওষুধের দোকানে যে মদ বিক্রি হয় তা আমি জানতামই না । আর আমি মদ নয় ওষুধ কিনতে গিয়েছিলাম।”

Back to top button