ভারতে পঙ্গপাল আক্রমণ পাপের ফল বলায় জোর সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাইরা ওয়াসিম ইনস্টাগ্রামে বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।আর সেই কারণেই নাকি দুটি অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করেছিলেন।কিন্তু জানা যায়, একদিন পরই অভিনেত্রী আবার টুইটার ও ইনস্টাগ্রামে ফিরে এলেন।এরপর তাকে প্রশ্ন করা হয়, তিনি কেন এই টুইটার ছেড়েছিলেন? এই প্রশ্নের উত্তর দেন জাইরা।
উত্তরে জাইরা ফিরে আসার পরে টুইট করেছেন, সবার মতো আমিও একজন মানুষ। অন্যরা যেমন সমস্যা তৈরি হলে করে থাকেন, আমিও সেটাই করেছি।তবে জানা গিয়েছে, সম্প্রতি অভিনেত্রী জাইরা টুইট করেছিলেন, ভারতে এই পঙ্গপাল এক পাপের ফল।এমনকি সেই সঙ্গে কোরানের একটি উক্তিও উল্লেখ করেন তিনি। সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছিল জোর সমালোচনা। এরপর থেকে নানা রকম সমালোচনার মুখে পড়েন দঙ্গলকন্যা অর্থাৎ জাইরা । আর তার পরেই ইনস্টাগ্রাম ত্যাগ করেন অভিনেত্রী ।
এমনকি শুধু তাই নয়, অভিনেত্রী জাইরার ভক্তরা জাইরাকে সমর্থন করেও কথা বলতে দেখা যায় ।অনেকেই বলিউড অভিনেত্রী জাইরাকে সমর্থন করে লেখেন যে, উপরওয়ালাই শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছেন। তাই এই টুইটের মধ্যে ভুল কিছু নেই।







