ফের বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কারণ

বলিউডের জনপ্রিয় ‘দেশি গার্ল’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ফের বিতর্কের মুখোমুখি হলেন। কিন্তু কেন? জানা যায়, একদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচার। অপরদিকে বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট এই সব কিছু ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। যার ফলে প্রিয়াঙ্কা ফের বিতর্কের মুখোমুখি হয়েছেন।
সম্প্রতি কৃষাঙ্গ জর্জ ফ্লয়েড যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার হয়ে পুলিশের হেফাজতে মারা যান । এরপরই উত্তাল হয়ে ওঠে দেশটি। প্রতিবাদের ঝড় চলে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে । আর এতে বলিউডের অভিনেত্রীরা শামিল হন। এমনকি তারা বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট করেন। অপরদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচারও করেন। যেমন ভারতের আলোচিত ক্রিম ‘ফেয়ার এন্ড লাভলি’র বিজ্ঞাপন।
এমনকি গত সপ্তাহে বলিউড অভিনেত্রী দিশা পাটানি টুইট করে লেখেন, ‘সকল রঙই সুন্দর।’ আর এর মাধ্যমে তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেন। অথচ তিনি এর আগে পন্ডসের রঙ ফর্সা করার ‘বিবি ক্রিমে’র প্রচারণা করেন। আর এতেই দিশা বিতর্কের মুখে পড়েন। এক ব্যক্তি টুইট লিখেছিলেন, ‘আপনি তো নিখুঁত ভাবে ত্বক ফর্সা করার ক্রীমের কাজ করেন তাই না।’ কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কা গার্নিয়ার ত্বক ফর্সা করার বিজ্ঞাপনে কাজ করে চলেছেন। এমনকি তিনিও জর্জ ফ্লয়েডের হত্যার নিন্দা জানিয়ে পোস্ট করেন। আর এরপরই ইন্টারনেটে ট্রোলের শিকার হন প্রিয়াঙ্কা চোপড়া।







